মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাপান-বাংলার বন্ধুত্ব নিয়ে তাহসানের গান

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ৪.৪৫ পিএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস একটি গানচিত্র তৈরি করেছে। যেখানে বিশ্বব্যাপী চলমান করোনা মহামারি নিয়েও সচেতনতামূলক বার্তা রয়েছে।

দু’দেশের বন্ধুত্বের এ গানে আছেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। গানটির শিরোনাম ‘বন্ধুত্বের পতাকা’।

তাহসানের লেখা ও সুরে এ গানটিতে চলমান মহামারি মোকাবিলায় জাপানসহ সারাবিশ্ব যেসব নিয়মনীতি মেনে চলছে সে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। গানটি সম্পর্কে তাহসান খান গণমাধ্যমকে বলেন, “জাপান ও বাংলাদেশের মধ্যকার দৃঢ় বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ককে স্মরণীয় করে রাখতে এবং চলমান করোনা মহামারি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই গানটি তৈরি করেছি।

আমি আশা করব, এটি দুটি দেশের বন্ধুত্বকে এগিয়ে নিতে এবং একতাবদ্ধ হয়ে এই পরজীবীর বিরুদ্ধে লড়তে উদ্বুদ্ধ করবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com