বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দীর্ঘদিন পর নাটকে জুটি বাঁধলেন মোশাররফ-জুঁই

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ৪.৩৬ পিএম
  • ৭০৫ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং তার স্ত্রী জুঁই করিম নাটকে নিয়মিত অভিনয় করছেন। কিন্তু একসঙ্গে জুটি বেঁধে খুব বেশি অভিনয় করেননি তারা। গত বছরের কুরবানির ঈদে তাদের জুটি হিসাবে সর্বশেষ টিভি পর্দায় দেখা যায়। এক বছর পর আবারও একটি খণ্ডনাটকে একসঙ্গে অভিনয় করেছেন এ তারকা দম্পতি।
নাটকের নাম ‘বলা না বলা’। মোশাররফ করিমের গল্প ভাবনায় এটি রচনা করেছেন সাদাত রাসেল এবং পরিচালনা করেছেন মারুফ মিঠু। এতে মোশাররফ ও জুঁই স্বামী-স্ত্রীর চরিত্রেই অভিনয় করেছেন। নাটকে দেখা যাবে, দু’জনই বেসরকারি চাকরি করেন। একে অপরের প্রতি প্রচণ্ড ভালোলাগা বোধ থাকলেও কেউই তা প্রকাশ করতে পারেন না। এ নিয়ে অস্বস্তিতে থাকেন দু’জনই। তাদের ভালোবাসার সম্পর্কের মধ্যেই তৃতীয় পক্ষ হিসাবে এক মেয়ের আবির্ভাব হয়।
যার কারণে সাংসারিক জীবনে তৈরি হয় নতুন জটিলতা। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘স্বামী-স্ত্রীর জীবনে নানা ধরনের ঘটনাই ঘটতে পারে। তারই একটি প্রতিচ্ছবি এটি। আশা করছি দর্শকের ভালো লাগবে এটি।’
জুঁই করিম বলেন, ‘নাটকের গল্প বেশ উপভোগ্য। এতে অভিনয় করার সময়ই তা অনুধাবন করেছি। আর আগেও মোশাররফের গল্প ভাবনা নিয়ে নির্মিত নাটক প্রশংসিত হয়েছে। আশা করছি, এটিও দর্শকের ভালো লাগবে।’ নাটকটি আগামী ঈদে এনটিভিতে প্রচার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com