বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঈদে শাফিনে’র নতুন গান ‘হারিয়ে যাব’

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ৪.৩৩ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ করোনাকালেও নিয়মিত কাজ করছেন। প্রতি মাসেই তিনি একাধিক নতুন গানে কণ্ঠ দিচ্ছেন এবং প্রকাশ করছেন। সেই ধারাবাহিকতায় আগামী ঈদে প্রকাশ হচ্ছে তার নতুন গান ‘হারিয়ে যাব’।

নিয়াজ মাহমুদের কথায় গানটির সুর তৈরি করেছেন শিল্পী নিজেই। সম্প্রতি এর রেকর্ডিং এবং ভিডিও ধারণের কাজ শেষ হয়েছে। শিল্পীর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ডাবল বেজ প্রোডাকশন’ থেকে গানটি প্রকাশ করা হবে ঈদের সময়।

এ প্রসঙ্গে শাফিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘শ্রোতাদের আগ্রহের কারণেই নিয়মিত নতুন গানে কণ্ঠ দিচ্ছি। ঈদের সময় প্রকাশিতব্য এ গানটি বেশ সময় নিয়ে তৈরি করেছি। সুর ও কথার চমৎকার সমন্বয় হয়েছে। আশা করছি উৎসবের সময় এটি শ্রোতাদের ভালো লাগবে।’ এদিকে গতকাল ‘নির্জনতার গান’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ হয়েছে শাফিনের।

লতিফুল ইসলাম শিবলীর কথায় এরও সুর করেছেন শিল্পী নিজেই। এ ছাড়া ডাবল বেজ প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে এক মাস আগে থেকে ‘মিউজিক লাউঞ্জ’ নামের একটি সংগীতানুষ্ঠান প্রচার করছেন শাফিন। গানের আড্ডার এ অনুষ্ঠানটিও এরই মধ্যে বেশ ভালো হয়েছে ।

অন্যদিকে গানের পাশাপাশি অভিনয়ের অভিজ্ঞতাও রয়েছে এ তারকা শিল্পীর। পাঁচ বছর আগে ‘রিদম অব লাইফ’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন। অভিনয়ের সেই অভিজ্ঞতা নিয়ে প্রথমবার সিনেমায় অভিনয় করবেন তিনি। নাম ‘রহস্যে ঘেরা শহর’। থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করবেন তারিক মুহম্মদ হাসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com