বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নতুন গান মুক্তি পাচ্ছে “এক দেখায়”

  • আপডেট সময় সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ৯.৫০ পিএম
  • ৭৪৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ দেড় বছর পর আবার একসঙ্গে জনপ্রিয় সংগীতশিল্পী জুটি ইমরান ও পড়শী। ঈদুল ফিতরের আগেই গানটি মুক্তি পাচ্ছে। ‘এক দেখায়’ শিরোনামের গানটির কথা লিখেছেন স্নেহাশীস ঘোষ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। রোমান্টিক ধাঁচের এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

পড়শী বলেন, দেড় বছর পর আবার নতুন গান আসছে আমাদের। আপাতত এইটুকু বলতে চাই, তবে গানটি নিয়ে আরো কিছু তথ্য প্রকাশ করব খুব শিগগির। ইমরান গনমাধ্যমকে বলেন, “পড়শীর সঙ্গে আমার গানগুলো বেশির ভাগ রোমান্টিক ঘরানার। এই গানটিও সেই ধারাবাহিকতায় তৈরি করেছি।”

মিউজিক ভিডিওতে সুন্দর কিছু রাখার চেষ্টা করেছেন পরিচালক। শোনার পাশাপাশি গানচিত্রটি দেখতে ভালো লাগবে। রেজা বলেন, লকডাউনের আগে টাঙ্গাইলের দিকে হয়েছে মিউজিক ভিডিওর দৃশ্যধারণ। আগামী ৫ মে গানটি প্রকাশ পাবে সিএমভির ব্যানারে। ২০১৯ সালে ইমরান-পড়শী জুটির ‘আবদার’ নামের একটি দ্বৈত গান প্রকাশ পেয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com