বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

একক নাটক ” নতুন ঠিকানায় “

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ১১.২৭ এএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ নির্মিত হলো ঈদের একক নাটক ” নতুন ঠিকানায় ” নাটকটি পরিচালনা করেছেন শামীম রেজা জুয়েল নাটকটি রচনা করেছেন জায়েদ জুলহাস। নাটকটি ঢাকার উত্তরায় বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে | নাটকটিতে আরো অভিনয় করেছেন, ইরফান সাজ্জাদ,তাসনুভা তিশা, জেরিন খান রত্না, নীলা ইসলাম, জায়েদ জুলহাস, তাহমিনা সঙ্গীতা,। চিত্রগ্রাহক রাজন রম,নির্বাহী প্রযোজক এন.এফ. আজমীর সার্বিক তত্ত্বাবধানে আফজাল কবির। নাটকটি ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। ইরফান সাজ্জাদ গণমাধ্যমকে বলেন, “এখন তো লকডাউন তাই বেশি নাটকের শুটিং করছি না। ঈদের ” নতুন ঠিকানায় ” নাটকটি বেশ ভালো ভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা শুটিং করেছি। নাটকটিতে পারিবারিক মূল্যবোধের গল্প আছে | আশা করি নাটকটি দর্শকদের বেশ ভালো লাগবে। তাসনুভা তিশা বলেন, ” গল্পটি পড়ে আমার বেশ ভালো লেগেছে। কোভিড ১৯ এর কারনে বেশি কাজ করছি না। শামীম রেজা জুয়েল ভাইয়ের ঈদের একক নাটক ” নতুন ঠিকানায় ” নাটকটিতে কাজ করেছি | তিশা বলেন ঈদের বেশ কিছু নাটকে কাজ করছি , তবে এই নাটকটিতে কাজ করে তৃপ্তি পেয়েছি | এখন লকডাউন এর কারনে অল্প কিছু কাজ করছি | নাটকটির পরিচালক বলেন, ” ঈদকে সামনে রেখে আমি এই নাটকে একটি পারিবারিক গল্প বলার চেষ্টা করেছি |

 

পারিবারিক ও সামাজিক চাওয়া পাওয়ার কাছে হেরে যাওয়া একজন নারির জীবনের গল্প এই নাটকটিতে তুলে ধরেছি | আশা করি দর্শকদের বেশ ভালো লাগবে। নাটকে গল্পে দেখা যাবে,”ভালোবেসে বিয়ে হয়েছিলো আইরিন ও সজলের। ৬ বছরের সংসার নিজের মতো করে গুছিয়ে নিয়েছে আইরিন। শাশুড়ি, আত্মীয়-স্বজন সবার মধ্যমনি সে। একমাত্র ননদ খুশির সাথে ভাবীর বোনের মতো সম্পর্ক। সবই তো ঠিক ছিলো, কিন্তু হঠাত সবার কী এমন হলো? ননদ ছাড়া বাকী সবাই বদলে যেতে শুরু করলো। এখন আর আইরিনকে কেউ গুরুত্ব দেয় না। অপরাধ, ৬ বছরের সংসারে আইরিনের কোলে কোনো বাচ্চা আসেনি। আর সবার সাথে সজলও বদলে গেছে। দিশেহারা আইরিন বুঝে উঠতে পারছে না কি করবে ? এদিকে মা ছেলের দ্বিতীয় বিয়ের জন্য পাত্রীও ঠিক করে ফেলেছে। তাই কৌশলে এবার ঈদটা আইরিনকে বাপের বাড়ি পাঠানোর সিদ্ধান্ত হয়। আইরিন ব্যাপারটা জেনে যায় কিন্তু মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে ভেঙেচুড়ে যেতে থাকে। এভাবেই এগুতে থাকে ” নতুন ঠিকানায়..” নাটকের গল্প |

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com