বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ওয়েব ফিল্মে মারিয়া মিম

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ৮.১৬ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ মডেল-অভিনেত্রী মারিয়া মিম। বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। এ পর্যন্ত প্রায় ৩০টির মত বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন মিম। নাটক ও মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে।

প্রথমবারের মতো ওয়েব ফিল্মে নাম লেখালেন মারিয়া মিম। ওয়েব ফিল্মের নাম ‘হ্যালো সোহানা’। এতে মারিয়া মিমের বিপরীতে অভিনয় করেছেন মডেল ফারহান খান রিও। নির্মাণ করেছেন ইভান মনোয়ার। আসন্ন রোজার ঈদে এটি মিরর ফিল্ম ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। চরিত্র নিয়ে মিম গণমাধ্যমকে বলেন, ‘এবারই প্রথম নাম ভূমিকায় অভিনয় করেছি।

সোহানা সারাক্ষণ স্বপ্ন দেখে মাসুদ রানাকে। তার বই পড়ে তাকে জানার চেষ্টা করে। এক প্রকার মাসুদ রানার পাগল ভক্ত। এখন এর বেশি কিছু বলতে চাই না। আশা করছি দর্শক ভালো একটি কাজ উপহার পেতে যাচ্ছে।’ মারিয়া শোবিজের সব মাধ্যমে কাজ করতে চান।

মারিয়া মিম বলেন, ‘আমার ভাগ্যটাই খারাপ কারণ গত বছর কিছু কাজ নিয়ে পরিকল্পনা হচ্ছে ঠিক তখনই করোনাভাইরাসে সব হিসাব পাল্টে দেয়। এ বছরও বেশ কিছু কাজ নিয়ে কথা চলছে এমনসময় করোনার সংক্রমণ বেড়ে গেছে। দোয়া করি সবাই যেন দ্রুত করোনা মুক্ত পৃথিবী ফিরে পায়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com