বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনুদানের ছবিতে মৌসুমী হামিদ

  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ১১.১৪ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ অনুদানের ছবিতে মৌসুমী হামিদ গোপনে সরকারি অনুদানের একটি ছবির শুটিং শুরু করলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। হৃদি হকের সরকারি অনুদানের ছবি ‘১৯৭১ সেই সব দিন’-এ কাজ করেছেন তিনি।

প্রায় চার মাস আগে নতুন ছবির শুটিং শুরু করেন অভিনেত্রী। কিন্তু পরিচালকের নিষেধাজ্ঞার কারণে এতদিন তা কাউকে জানাতে পারিনি। তবে এরমধ্যে নির্মাতা এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন বলে জানান তিনি। কিন্তু এখনো শুটিং বাকি আছে ছবিটির। এরআগে অভিনেত্রী সরকারি অনুদানের আরো একটি ছবির শুটিং শেষ করেন।

২০১০-১১ অর্থবছরে সরকারি অনুদানের জন্য বিবেচিত হয় ‘হাডসনের বন্দুক’ ছবিটি। সিনেমাটি নানা অনিশ্চয়তার মুখে পড়ে এখনো মুক্তি পায়নি। সৈয়দ শামসুল হকের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন প্রশান্ত অধিকারী। সম্প্রতি সব কাজ শেষ হয়ে ছবিটি জমা পড়েছে সেন্সর বোর্ডে। লকডাউন শেষ হলেই এটি সেন্সর সনদ পাবে বলে আশা করছেন অভিনেত্রী।

এটি মৌসুমীর ক্যারিয়ারের দ্বিতীয় ছবি বলেও জানান তিনি। তার ভাষ্য, ফেলুদা ফেলুদা একটা ব্যাপার আছে ছবিতে। সিপাহি বিপ্লবের সময় ঐতিহাসিক একটি বন্দুক হারিয়ে যায়। একজন শৌখিন গোয়েন্দা সেই বন্দুক উদ্ধার করতে চায়। রহস্যজনক ঘটনা নিয়েই এর গল্প।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com