বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শেষ হচ্ছে নিলয়-নাদিয়ার চিটিং মাস্টার

  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ৩.৫৫ এএম
  • ২৬০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ২০১৮ সালে আরটিভিতে প্রচার শুরু হয় নিলয় আলমগীর ও সালহা খানম নাদিয়া অভিনীত ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’। এটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। শুরুতে একশ পর্বের নির্মাণ পরিকল্পনা থাকলেও পরে টিভি চ্যানেলের আগ্রহের কারণে নাটকটির পর্ব সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। শুরু থেকে চারশ পর্ব পর্যন্ত নাটকটি সপ্তাহে তিন দিন প্রচার হলেও এখন এটি প্রতিদিন প্রচার হচ্ছে। আগামী ২৮ রমজানে নাটকটির প্রচার শেষ হবে বলে চ্যানেল সূত্রে জানা গেছে। এরই মধ্যে নাটকটি পাঁচশ পর্ব অতিক্রম করবে।

এ নাটকে নিলয় ও নাদিয়া প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন। এতে অভিনয় করে পরপর দু’বার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে আরটিভি স্টার অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছেন সালহা খানম নাদিয়া। তিনি গণমাধ্যমকে বলেন, ‘এ নাটকের জন্য দর্শকের ব্যাপক ভালোবাসা পেয়েছি। এ ভালোবাসা নিয়ে আগামীতে আরও ভালো গল্পে অভিনয় করে যেতে চাই।’

নিলয় বলেন, ‘যে কোনো সফল কাজের সঙ্গে যুক্ত থাকাটি আনন্দের ও সম্মানের। এটিও তেমনই একটি নাটক। এতে অভিনয়ের জন্য দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com