বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কোটিপতি ‘ক্যান্ডি ক্রাশ’ নাটকে অপূর্ব-মেহজাবীন!

  • আপডেট সময় রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ২.০৫ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃঅপূর্ব-মেহজাবীন জুটির ক্যারিয়ারে যুক্ত হলো নতুন আরেকটি সোনার পালক! ইউটিউবে দ্রুততম কোটি ভিউয়ের ক্লাবে আবারও প্রবেশ করেছে তাদের নাটক। এই জুটির ‘ক্যান্ডি ক্রাশ’ নাটকটি প্রকাশের ৯৫ দিনের মাথায় কোটি ভিউ অতিক্রম করেছে। বাংলাদেশের দ্রুততম কোটি ভিউ হওয়া এটি ৬ষ্ঠ নাটক। মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় ‘ক্যান্ডি ক্রাশ’ নাটকটি ৩ জানুয়ারি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়। যা কোটি ভিউ অতিক্রম করেছে গত ৮ এপ্রিল। উচ্ছ্বাস প্রকাশ করে এ প্রসঙ্গে অপূর্ব বলেন, শুরু থেকেই নাটকটি থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। দর্শকরা নাটকটি খুবই পছন্দ করেছেন এবং ব্যক্তিগতভাবে এই নাটকটি আমারও খুব পছন্দের। নির্মাতা মহিদুল মহিম, আমার কো-আর্টিস্ট মেহজাবীন দারুণ সমর্থন দিয়েছেন এতে। নাটকটি এখনও যদি কেউ না দেখেন, দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এদিকে নির্মাতা মহিম জানান, এই নাটকটি যৌথ প্রচেষ্টার ফসল। অপূর্ব ও মেহজাবীনের দুর্দান্ত অভিনয় নাটকটিকে পূর্ণতা দিয়েছে। এছাড়া পাশে থাকার জন্য তিনি সবাইকে ধন্যবাদও দেন। ইউটিউব ভিউতে দ্রুততম কোটি ভিউয়ের বাংলাদেশ ক্লাবে শীর্ষ ১১ নাটকের তালিকাটি এমন- ‘শিল্পী’ (২৬ দিন), ‘বড় ছেলে’ (৩৩ দিন), ‘এক্সচেঞ্জ’ (৫৩ দিন), ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ (৭৩ দিন), ‘ক্যান্ডি ক্রাশ’ (৯৫ দিন) ‘ভালোবাসি তুমি আমি’ (১৩০ দিন), ‘যমজ ১০’ (১৫৯ দিন)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com