মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম

লক্ষ্মীপুরে ৬৫ গ্রাম পুলিশ বাইসাইকেল পেলো

  • আপডেট সময় বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ১০.০২ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে ২১টি ইউনিয়নের ৬৫ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়। স্থাবর সম্পত্তি হস্তান্তর করের ১% টাকায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, এই সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরো গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সকল তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com