রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৯.২১ পিএম
  • ৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরের কাউখালীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১শত পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. মেহেদী হাসান শাওন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিয়ালকাঠি চৌরাস্তা এলাকায় মোসলেম আলী আকন সুপার মার্কেটের সামনে পিরোজপুর-বরিশাল মহাসড়কের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান শাওন উপজেলার আইরন ঝাপরসি গ্রামের মৃত মো. খলিলুর রহমানের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাস। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আল মোশারেফসহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহাবুব জানান, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার মেহেদী মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com