মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩.৪৪ পিএম
  • ৩ বার পড়া হয়েছে

চীফ রিপোর্টারঃ- সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠা জাহাঙ্গীর আলম দৈনিক কালবেলার কেউ নন। কমিশন ভিত্তিতে বিজ্ঞাপন সংগ্রহ করা জাহাঙ্গীরকে আরও আগেই দায়িত্ব থেকে বাদ দিয়েছে কালবেলা কর্তৃপক্ষ। ফলে তাকে কালবেলার কর্মী হিসেবে উল্লেখ করার সুযোগ নেই।

মূলত, জাহাঙ্গীর আলম কমিশন ভিত্তিতে দেশের কারাগারগুলোতে বিজ্ঞাপন সংগ্রহের কাজ করতেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে কালবেলার নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও অসদাচরণের অভিযোগ ওঠে।

বিশেষ করে এ-সংক্রান্ত একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে নিউমার্কেট থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরিও (জিডি) কর্তৃপক্ষের নজরে আসে। প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা এবং পেশাগত শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কর্তৃপক্ষ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

সর্বশেষ কালবেলার সংবাদিক পরিচয় দিয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়, যা কর্তৃপক্ষের নজরে আসে।

এ বিষয়ে কালবেলা কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, জাহাঙ্গীর আলম কমিশন ভিত্তিতে বিজ্ঞাপন সংগ্রহ করতেন। তিনি কালবেলার নিয়মিত কর্মী বা সাংবাদিক ছিলেন না। এখানে উল্লেখ করা প্রয়োজন, সার্বিক সব বিষয় আমলে নিয়ে কালবেলা কর্তৃপক্ষ আগেই জাহাঙ্গীর আলমের সঙ্গে সব ধরনের সম্পর্ক বাতিল করে। কমিশন ভিত্তিতে বিজ্ঞাপন সংগ্রহের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর ‘পিচ্চি রাজা’র সন্ধান চেয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী খুশি। সেসময় তিনি স্বামীকে কারাগার থেকে বের করে দেওয়ার কথা বলে বিপুল অর্থ আত্মসাৎ, ব্ল্যাকমেইল ও তাকে গুম করার অভিযোগ তোলেন কথিত সাংবাদিক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com