মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম

নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪.৪৯ পিএম
  • ৯ বার পড়া হয়েছে

সোহেল রানা, নওগাঁঃ- নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ জেলার মান্দা উপজেলার জলছত্র মোড় নামক স্থানে একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় যথাযথ কাগজপত্র গ্রহণ ব্যতিত গত মৌসুমে বন্ধ থাকা মেসার্স রাজ ব্রিকস্ নামক ইটভাটার পুন:নির্মাণ/সংস্কার কাজ চালু রাখায় ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে ১ টি মামলা দায়েরের মাধ্যমে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। যথাযথ কাগজপত্র না পাওয়া পর্যন্ত ভাটার পুন:নির্মাণ/সংস্কার কাজ বন্ধ রাখার জন্য ইটভাটার কর্তৃপক্ষের নিকট হতে মুচলেকা নেওয়া হয়।

এই অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। ব্যাটেলিয়ান আনসার, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com