বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঈদের নাটকে নিলয়-ফারিয়া

  • আপডেট সময় শুক্রবার, ২ এপ্রিল, ২০২১, ৮.০৬ পিএম
  • ৩৬০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ ঈদের জন্য নির্মিত হলো নাটক ‘জামাই ঠঝ শাশুড়ি’। রাফসানের গল্পে নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। গত ২৫-২৬ মার্চ টানা দুদিন উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। নাটকে আরও অভিনয় করেছেন হানিফ পালোয়ান, এস এম আশরাফুল, ওয়াসীম ইমদাদ, সাকিব রহমান, নাজমুল হাসান লিংকনসহ অনেকেই। নাটকটি প্রযোজনা করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। এ নাটকে জুটি বেঁধে অভিনয় করেন নিলয় আলমগীর ও ফারিয়া শাহরিন। এখানে নিলয়ের শাশুড়ি চরিত্রে দেখা যাবে মুনীরা মিঠুকে। নাটকটি নিয়ে ফারিয়া বলেন, ‘আলম ভাইয়ের সঙ্গে আট বছর আগে আরফান নিশোর বিপরীতে ‘মেঘলা রৌদ্দুর’ নামের একটি নাটকে কাজ করেছিলাম। আট বছর পরে আবারও আলম ভাইয়ের পরিচালনায় কাজ করলাম। খুবই সুন্দর একটি গল্প। মজা করে কাজ করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ অভিনেতা নিলয় বলেন, ‘আমি আর ফারিয়া প্রথম কোনো নাটকে কাজ করলাম। আশা করছি জুটি হিসেবে আমাদের ভালো লাগবে দর্শকের। আলম ভাইয়ের সঙ্গেও প্রথম কাজ করা হলো। খুব গুছিয়ে কাজ করেন আলম ভাই। ভালো লাগলো। মিঠু আপুর সাথে অনেক কাজই হয়েছে। দারুণ অভিনেত্রী। আশা করছি ঈদে নাটকটি দর্শকপ্রিয় হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com