মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সুরঞ্জনা’য় ফাহমিদা নবী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ৮.৩২ পিএম
  • ৩৪৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ ‘সুরঞ্জনা’ নামে সিনেমায় একটি গানে প্লে-ব্যাক করলেন ফাহমিদা নবী। সিনেমাটি নির্মাণ করছেন সৈয়দ মাসুম। গানটি লিখেছেন ও সুর করেছেন মিলন খান। সঙ্গীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ। আবার এতে ফাহমিদা নবীর সঙ্গে গেয়েছেনও কুমার বিশ্বজিৎ। তিন/চার দিন আগে গানটির রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে বলে জানান ফাহমিদা নবী। গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘গানটি খুবই মিষ্টি প্রেমের গান। মিলন খান ভাই বরাবরই ভালো লেখেন।

কিন্তু আগে কখনও কাজ করা হয়নি। রেকর্ডিং-এর দিন যখন স্টুডিও তে পৌঁছাই, দেখি মিলন ভাই একগুচ্ছ লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম। মিলন ভাই বলেন- আপনি ফুল ভালোবাসেন, মিষ্টি করে গান করেন, তাই আপনার জন্য ফুলের শুভেচ্ছা। দেরি না করে ভয়েস দিলাম।

সত্যি চমৎকার চিত্রায়ন করবার মতোই গানের কথাও সুর। মিলন ভাইকে ধন্যবাদ এবং বিশ্বদাকে চমৎকার সঙ্গীতায়োজনের জন্য ধন্যবাদ।’ ফাহমিদা নবী জানান এর আগে কুমার বিশ্বজিতের সঙ্গে একটি সিনেমাতেই গান গাওয়ার সুযোগ হয়েছিলো। এরইমধ্যে ‘অচিনপুর’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ফাহমিদা নবীর গাওয়া ‘হেরে যাওয়ার গল্প’ গানটি।

গানটি লিখেছেন সাবরিনা সুলতানা চৌধুরী এবং সুর সঙ্গীত করেছেন সুদীপ্ত শাহীন। এরই মধ্যে ফাহমিদা নবী বাপ্পা মজুমদারের সুর সঙ্গীতে কবির বুকলের লেখায় ‘চাইছি হতে’ নামের আরও একটি গানে কণ্ঠ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com