বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

‘লাইভ আর্টিস্ট’ টেলিছবিতে সজল ও তমা মির্জা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ৮.২৯ পিএম
  • ৩৫২ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ সজল ও তমা মির্জা একটি টেলিছবিতে অভিনয় করেছেন। নাম ‘লাইভ আর্টিস্ট’। এর রচনা ও পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স। নির্মাতা সানজিদ খান প্রিন্স জানিয়েছেন এই টেলিছবিতে সজল অভিনয় করেছেন ফাহিম চরিত্রে এবং তমা অভিনয় করেছেন ফারিয়া চরিত্রে। টেলিছবিতে প্রথমবার সজল ও তমা মির্জা একসঙ্গে অভিনয় করলেন। তমা মির্জা বলেন, ‘সজল ভাইয়ার সঙ্গে এর আগে স্টেজ শো’তে পারফর্ম করেছি। কিন্তু টেলিছবিতে এবারই প্রথম। একজন অভিনেত্রী হিসেবে আমি সবসময়ই আমার চরিত্রটির ব্যাপারে খুবই সিরিয়াস থাকি। “লাইভ আর্টিস্ট” কমেডি ঘরানার টেলিছবি। আমি আশা রাখছি যে টেলিছবিটি দর্শকের ভালো লাগবে।’ এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘লাইভ আর্টিস্ট এই সময়ের গল্পের টেলিছবি। এতে আমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছে তমা, যিনি হালের জনপ্রিয় ও ব্যস্ত লাইভ আর্টিস্ট। “লাইভ আর্টিস্ট”এ আমরা দুজনেই চেষ্টা করেছি গল্পটাকে ফুটিয়ে তুলতে। ধন্যাদ সানজিদ খান প্রিন্সকে এমন সমসাময়িক একটি গল্প লেখার জন্য এবং নির্মাণের জন্য। আশা করছি টেলিছবিটি ভালো লাগবে দর্শকের।’ প্রিন্স জানান, লাইভ আর্টিস্ট’ শিগগিরই মাঝদুপুরের টেলিছবি হিসেবে চ্যানেল আইতে প্রচার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com