মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈদে আমিন খান-পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ১০.৫২ এএম
  • ২৯০ বার পড়া হয়েছে
 আল সামাদ রুবেলঃ ঢালিউড অভিনেতা আমিন খান। নব্বইয়ের দশকে সালমান শাহ, ওমর সানীর সঙ্গে চলচ্চিত্রে তার পথচলা শুরু। খুব অল্প সময়ের মধ্যে নিজস্ব একটি জায়গা গড়ে নেন তিনি। সমসাময়িক অনেক অভিনেতার পথচলা থেমে গেলেও এখনো নিজেকে ধরে রেখেছেন ফ্যাশন সচেতন বয় আমিন খান।
দীর্ঘ দিন ধরে নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায় না আমিন খানকে। তার ভক্তদের জন্য আশার খবর হলো আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে তার অভিনীত নতুন সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। সাদেক সিদ্দিকী পরিচালিত এই সিনেমায় আমিন খানের বিপরীতে অভিনয় করেছেন সাদিকা পারভিন পপি।
‘সাহসী যোদ্ধা’ নামে সিনেমাটির শুটিং শুরু হলেও পরবর্তীতে ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সাদেক সিদ্দিকীর চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমাটিতে আমিন খান-পপি ছাড়াও জুটি বেঁধে অভিনয় করেছেন ইমন-শিরিন শিলা। পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘সমাজের চারপাশে যেসব ঘটনা আমরা দেখি, তা এই সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছি।
সবাই ভালোর মুখোশ পড়ে থাকি, কিন্তু ভেতরের রূপটা ভিন্নরকম। এই সিনেমায় পুরো সময়ই অন্যায়ের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাটক দেখতে পাবেন দর্শকরা। এতে আমিন খান ও পপিকে একটু ভিন্নরূপে তুলে ধরার পাশাপাশি ওপেন সিক্রেট একটি গল্প বলতে চেয়েছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com