মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভক্তদের আয়োজনেই কেটে গেল সারাবেলা

  • আপডেট সময় বুধবার, ১০ মার্চ, ২০২১, ৭.৫৪ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ নাদিয়া আহমেদ নন্দিত একজন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। দেশ বিদেশে রয়েছে তার লাখ লাখ ভক্ত। তার ভক্তরাই তাকে নিয়ে এক বছর আগে তৈরি করেছিলেন ‘নাদিয়া আহমেদ অফিশিয়াল ফ্যান ক্লাব’। নাদিয়ার ফ্যান ক্লাবের এক বছর পূর্তিতে গেল শুক্রবার রাজধানীর উত্তরায় একটি রেস্তোরাঁয় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন জেলা থেকে নাদিয়া ভক্তরা বিশেষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নিজের ফ্যান ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে দুপুর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত ভক্তদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছিলেন নাদিয়া আহমেদ। তাকে উৎসর্গ করে ফ্যানরা তাকে নিয়ে গানও গেয়েছেন।

সেসব গান মন ভরে উপভোগ করেন নাদিয়া। অনুষ্ঠানটি প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, ‘আমার ফ্যান ক্লাবের এক বছর পূর্তিতে ফ্যানদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকাটা ছিল আমার দায়িত্ব। যে কারণে কিছু সমস্যা থাকার পরেও ভক্তদের নিরাশ করিনি আমি। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। নাটোর থেকে আমার একজন ভক্ত এসেছিল।

তার পায়ে খুব সমস্যা থাকার পরেও আমার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য এতদূর থেকে কষ্ট করে ঢাকায় এসেছিল। তার ঢাকায় আসা, শুধু আমার জন্যই আসা আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে। তার জন্য মন থেকে অনেক দোয়া, ভালোবাসা রইলো। উপস্থিত সবাই আমাকে নিয়ে নানান ধরনের গল্প বলেছে, আবার কেউ কেউ আমার জন্য গিফটও এনেছে। সত্যিই একটা অন্যরকম দিন কাটলো।

ধন্যবাদ ফ্যান ক্লাবের সঙ্গে সম্পৃক্ত সবাইকে।’ নাদিয়া জানান, একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে তার এই বিশেষ আয়োজনে কেকও পাঠানো হয়েছিল। এদিকে নাদিয়া আহমেদ নাটকে অভিনয়ের পাশাপাশি স্বাধীনতার এই মাসটিতে নাচের অনুষ্ঠানেও বেশ ব্যস্ত থাকবেন। আগামী ১৩, ২২ ও ২৬ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্টেজ শো’তে নৃত্য পরিবেশন করবেন নাদিয়া আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com