শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিয়ান্মারে রাতের বেলায় ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধ

  • আপডেট সময় বুধবার, ১০ মার্চ, ২০২১, ১১.১৪ এএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

মিয়ান্মারের অধিবাসীরা গত ২৪টি রাত ধরে একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে , প্রধানত রাতের বেলায় ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়, আবার সকল বেলায় তা চালু করা হয়। তার পর সে দেশের হাজার হাজার লোক ঝাঁপিয়ে পড়ে সিফন অ্যাপ কিংবা অন্যান্য অ্যাপ ব্যবহার করতে যাতে করে তারা সামরিক সরকারের ফিল্টার ও ব্লক এড়িয়ে ফেইসবুক, টুইটার এবং অন্যান্য জনপ্রিয় সাইটে যেতে পারে। রাতের বেলায় এই ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা মিয়ান্মারের সামরিক সরকারই বন্ধ করে রাখে। সিফনের প্রেসিডেন্ট মাইকেল হাল বলেন ইন্টরনেটে তো এমন কোন ব্যবস্থা নেই যে তা নিজে নিজেই বন্ধ হবে বা খুলে যাবে।

সিফন হচ্ছে এমন একটি ব্যবস্থা যে তা নিজস্ব নেটওয়ার্কের মতোই বিভিন্ন সাইটে যেতে পারবে কোন ভাবে চিহ্নিত না হয়েই। মিয়ান্মার হচ্ছে সর্ব সাম্প্রতিক রাষ্ট্র যেখানে এই ইন্টারনেট বন্ধ করা হলো। বিশ্বব্যাপী সংকটের সময়ে বিভিন্ন দেশের সরকার এই কৌশল অবলম্বন করে থাকে।

অ্যাকসেস নাও নামের একটি ডিজিটাল অধিকার গোষ্ঠির মতে ২০২০ সালে ২৯ টি দেশে ১৫৫ বার ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। অ্যাকসেস নাও ‘এর শীর্ষ আন্তর্জাতিক উপদেষ্টা এবং এশিয়া পলিসির পরিচালক রামান জিত্ সিং চিমা বলেন রাজনৈতিক নিয়ন্ত্রণের জন্যই প্রধানত ইন্টারনেট ব্লক করা হয়। ভারতে ১০৯ বার ইন্টরনেট বন্ধ করা হয়েছে প্রধানত ভারত শাসিত কাশ্মিরে। বেলারুশে প্রেসিডেন্ট নির্বাচনের পর আগস্ট মাসে ৬১ ঘন্টা ধরে ইনটরনেট বন্ধ করে দেয়া হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com