মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চট্টগ্রামে অবৈধ উচ্ছেদ অভিযানে মাদক উদ্ধার, আটক ১ মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের ভবনে ভয়াবহ আগুন, মৃত ৯

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১, ৬.৫২ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

কলকাতার স্ট্র্যান্ডরোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয় জন মারা গেছে। তার মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে লিফটে। লিফটের ভিতর আগুনে ঝলসে গিয়েছে তাদের শরীর। খবর:ডয়েচে ভেলে

সোমবার (৮ মার্চ) মাঝরাতে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ১১টায় ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কলকাতার অন্যতম পুরনো রাস্তা স্ট্র্যান্ড রোড। গঙ্গার ধারের এই রাস্তার উপরে একাধিক রেলের ভবন আছে। নিউ কয়লাঘাটায় তেমনই একটি রেলের বহুতলে সোমবার সন্ধ্যায় আগুন লাগে। ১৩তলায় আগুন লাগে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক গাড়ি। দমকলকর্মীরা উপরে উঠে পড়েন।

ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। রাতের দিকে মর্মান্তিক খবর পাওয়া যায়। ১২তলায় লিফটের ভিতর থেকে পাঁচজনের দেহ উদ্ধার হয়। দমকল সূত্র জানিয়েছে, দমকলকর্মীরা লিফটে করে উপরে ওঠার চেষ্টা করছিলেন, তখনই ঘটে এই বিপত্তি।। এ ছাড়া দুই রেলকর্মী এবং পুলিশেরও মৃত্যু হয়েছে আগুনে।

আগুন লাগার পরে কেন লিফটে করে ওই ব্যক্তিরা উপরে ওঠার চেষ্টা করছিলেন, তা স্পষ্ট নয়। লিফটের ভিতর তাদের শরীর ঝলসে যায়। ঘটনার পরেই রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল টুইট করে সমবেদনা জানান। তিনি বলেন, রাজ্য সরকারের সঙ্গে রেল সবরকম সহযোগিতা করছে। আগুন নেভানোর কাজে রেলও সাহায্য করছে।

রাত ১১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রেল ওই ভবনের ম্যাপ দিতে পারেনি। ফলে আগুন নেভাতে অসুবিধা হচ্ছে। প্রশ্ন উঠছে, সিঁড়ি খুঁজে না পেয়েই কি লিফটে ওঠার চেষ্টা করছিলেন ওই ব্যক্তিরা? ভবনের ম্যাপ যে পাওয়া যায়নি, তা স্বীকার করেছেন রেলমন্ত্রীও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মৃত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাজ্য সরকার মৃতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। কী ভাবে আগুন লাগল, তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে দমকলের ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com