শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাইডেন প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে

  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১, ১.০৭ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে । বিরোধী রাজনীতিক আলেক্সি নাভালনিকে বাইডেন প্রশাসন যাকে বলছে হত্যার প্রচেষ্টা চালানোর জন্য রুশ সরকারের বেশ কিছু শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তবে সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা জারি করা হয়নি। কোন কোন বিশেষজ্ঞ এই নিষেধাজ্ঞাকে প্রধানত প্রতীকি বলেই দেখছেন। ইউরোপীয় ইউনিয়ন যারা এর্‌ই মধ্যে নাভালনির ব্যাপারে কোন কোন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে তাদের সঙ্গে সমন্বয় রক্ষা করেই এটা করা হয়েছে।

এ দিকে রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরফ সতর্ক করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অনুরূপ সাড়া রাশিয়াও দেবে। যুক্তরাষ্ট্র প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, আমরা রাশিয়াকে পরিস্কার ইঙ্গিত দিচ্ছি যে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিণতি ভোগ করতে হবে।

হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি বলেছেন এই প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যে ধরণের সম্পর্ক রাখতে চান তার সুর ও ধরণ আগেকার প্রশাসন থেকে ভিন্ন। পারমানবিক ক্ষেপনাস্ত্র হ্রাস, ইরানের পরমাণু অস্ত্র বিস্তার এবং সিরিয়ার যুদ্ধের বিষয়ে বাইডেন ও পুতিনের মধ্যকার সহযোগিতা সম্পর্কে ভয়েস অফ আমেরিকার এক প্রশ্নের জবাবে সাকি বলেন, কিছু কিছু বিষয় আছে যেখানে আমাদের ভিন্নমত আছে, কিছু বিষয়ে তাত্পর্যপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে আবার এমন ও বিষয় রয়েছে যেখানে আমরা রাশিয়ার সঙ্গে একত্রে কাজ করে যাবো যেমন বিশ্বে আমাদের অন্যান্য মিত্রদের সঙ্গেও ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com