শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইরাক ইরানের বিরুদ্ধে বাইডেনের কঠোর হুঁশিয়ারি

  • আপডেট সময় রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১, ১২.৫৭ এএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল ইরান ও ইরাক কে সাবধানতার সঙ্গে চলার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। এর ঠিক আগে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরান সমর্থিত মিলিশিয়াদের একটি অঞ্চলের অংশবিশেষ ধ্বংস করা হয়। এই মিলিশিয়ারা সিরিয়া ও ইরাকে আসা-যাওয়া করে।

হিউস্টানে সংবাদদাতারা যখন জানতে চান যে, বৃহস্পতিবার রাতে ঐ বিমান আক্রমণের নির্দেশ দিয়ে তিনি তেহরান সরকারকে কি বার্তা দিতে চাইছেন, তখন বাইডেন বলেন, “আপনি দন্ডমুক্ত থাকবেন, এটা হতে পারে না।

এই বিমান আক্রমণ ইরাকের সঙ্গে সিরিয়ার সীমান্তের, সিরিয়ার অঞ্চলের বুকামাল নামের প্রাঙ্গনে আঘাত হানে ।

যুক্তরাষ্ট্রের F-15 Eagles বিমান সাতটি লক্ষ্যভেদী বোমা ফেললে, তাদের ন’টি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং দুটির ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। এই ঘটনার প্রায় ২৪ ঘন্টা পর প্রেসিডেন্ট বাইডেনের এই হুঁশিয়ারি উচ্চারণ ছিল এ ব্যাপারে তাঁর প্রথম মন্তব্য। যুক্তরাষ্ট্রের এই বিমান অভিযান এখানে রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে দাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রশাসন কর্মকর্তারা গতকাল প্রায় সারা দিন এই অভিযানকে এই যুক্তিতে সমর্থন করেন যে, ঐ অঞ্চলে আমেরিকান সৈন্যদের সুরক্ষার জন্য এর প্রয়োজন ছিল। এর আগে ইরান সমর্থিত মিলিশিয়া উপর্যুপরি রকেট হামলা চালিয়েছিল যার মধ্যে ছিল গত দুসপ্তায় ইরবিল ও বাগদাদের হামলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com