বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান ১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী

যুবরাজ মোহাম্মদ বিন সালমান খাশোগির হত্যাকান্ডের অনুমোদন দেন:যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন

  • আপডেট সময় শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১, ১২.২৫ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমান তুরস্কে সৌদি আরব দুতাবাসে ভিন্নমতাবলম্বী, ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগির হত্যাকান্ডের অনুমোদন দেন।

২০১৮ সালের ২ অক্টোবর জামাল খাশোগিকে প্রলুব্ধ করে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নিয়ে যাওয়া হয় যেখানে যুবরাজের কর্মীরা তাকে হত্যা করে। তাঁর দেহ কয়েক টুকরো করা হয় তবে তাঁর দেহাবশেষ খুঁজে পাওয়া যায়নি। রিয়াদ অবশেষে স্বীকার করে যে খাশোগিকে ভুলভাবে হত্যা করা হয়েছিল তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুবরাজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক অ্যাভ্রিল হেইনস শুক্রবার এক বিবৃতিতে বলেন, গোয়েন্দা সম্প্রদায়ের সাথে সমন্বয় করে এবং আইসি’র সূত্র ও পদ্ধতিগুলি রক্ষা করে এই প্রতিবেদনটিতে তথ্য প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের বাদশাহ সালমানের সঙ্গেকথা বলেছেন। হোয়াইট হাউস জানিয়েছে যে ইয়েমেনের যুদ্ধ শেষ করার জন্য জাতিসংঘ ও আমেরিকা নেতৃত্বাধীন নতুন কূটনৈতিক প্রচেষ্টা এবং ইরানের আক্রমণাত্মক হামলার মুখোমুখি হওয়ায় সৌদি আরবকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি সহ বাইডেন ও সালমান “আঞ্চলিক সুরক্ষা নিয়ে আলোচনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com