মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

‘নদীর জলে শাপলা ভাসে’তে শিরীন শিলা

  • আপডেট সময় শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ৮.১৭ পিএম
  • ৪২৩ বার পড়া হয়েছে
 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ‘নদীর জলে শাপলা ভাসে’তে শিরীন শিলা রাজধানীর একটি ইউনিভার্সিটি থেকে সমাজ কর্ম বিষয়ে মাস্টার্স পরীক্ষা দিচ্ছেন চিত্রনায়িকা শিরীন শিলা। তাই আপাতত পড়াশোনা নিয়েই ভীষণ ব্যস্ত তিনি।
এই পরীক্ষা শেষ হলেই আগামী ৫ মার্চ থেকে রাজশাহীর চরে শিরীন শিলা শুরু করতে যাচ্ছেন তার নতুন সিনেমা ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমার কাজ। এর কাহিনী লিখেছেন মশিউর রহমান এবং পরিচালনা করবেন মেহেদী হাসান।
সিনেমাটিতে কাজ করা প্রসঙ্গে শিরীন শিলা বলেন, ‘আমি এখন পর্যন্ত অনেকগুলো সিনেমাতে কাজ করেছি। কিন্তু এটা সত্য যে সবগুলোর মধ্যে এই সিনেমার গল্পটাই আমার মনকে বেশি ছুঁয়ে গেছে। যে কারণে কাজটি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। পরিচালকের প্রবল আগ্রহ আছে কাজটিকে তার মনের মতো নির্মাণ করার। কিছু চলচ্চিত্র এমন যে পরিচালকের স্বপ্নের সিনেমা হয়ে থাকে।
মেহেদী ভাইয়ের এটি অনেক দিনের স্বপ্নের সিনেমা। আমার বিশ্বাস এই সিনেমাটি আমার জন্যও অনেক সম্মান বয়ে আনবে।’ পড়াশোনা শেষে চাকরি করার ইচ্ছে আছে কী না এমন প্রশ্নের জবাবে শিরীন শিলা জানান, সিনেমাতে অভিনয়ই তার পেশা। তাই আপাতত অভিনয় নিয়েই তার যত ভাবনা।
এদিকে রোশানের সঙ্গে শিরীন শিলার ইকবালের পরিচালনায় ‘ফাইটার’ নামের নতুন আরও একটি সিনেমায় কাজ শুরু করার কথা রয়েছে। আগামী ঈদে মুক্তি পাবে শিরীন শিলা অভিনীত ‘ডাইরেক্ট অ্যাকশান’ সিনেমাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com