মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অসচ্ছল শিল্পীদের মাসিক ভাতা বৃদ্ধি করা হবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ৭.১০ পিএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রায় ৩৫০০ জন অসচ্ছল শিল্পীকে মন্ত্রণালয়ের কল্যাণ অনুদান খাত হতে নিয়মিত মাসিক ভাতা প্রদান করা হয় যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এ ভাতা বৃদ্ধির জন্য শিল্পী-সংস্কৃতিজন দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন। আগামীতে এ ভাতার পরিমাণ শুধু ১০-২০ শতাংশ নয়, তার চেয়েও বেশি পরিমাণ বৃদ্ধি করা হবে। এ ভাতার পরিমাণ সর্বোচ্চ বৃদ্ধিতে সাধ্যমত প্রচেষ্টা নেয়া হবে। প্রতিমন্ত্রী গতকাল সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডস্থ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রখ্যাত নাট্যকার মান্নান হীরা স্মরণে উৎস নাট্যদল আয়োজিত চার দিনব্যাপী (২৫-২৮ ফেব্রুয়ারি, ২০২১) ‘মরমী নাট্যমেলা-২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, মান্নান হীরা যেমন ছিলেন একজন গুণী নাট্যকার ও নির্দেশক তেমনি ব্যক্তিগত জীবনেও ছিলেন একজন সজ্জন ও ভালো মানুষ। অর্থাভাবে ফ্ল্যাট ক্রয়ের টাকাও পুরোপুরি পরিশোধ করে যেতে পারেননি। প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিজনের ব্যাপারে অত্যন্ত উদার ও আন্তরিক।

তিনি বহু গুণী সংস্কৃতিজনের চিকিৎসার দায়িত্বভার নিয়েছেন এবং বিভিন্নভাবে আর্থিক সাহায্য-সহযোগিতা করেছেন।মান্নান হীরার ব্যাপারেও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন করা হলে তিনি প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন মর্মে আশ্বস্ত করেন। উৎস নাট্যদলের প্রধান উপদেষ্টা এস এম জাহাঙ্গীর আলম সরকার এর সভাপতিত্বে ‘মরমী নাট্যমেলা-২০২১’ এর উদ্বোধন করেন বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক (ঢাকা মহানগর) তপন হাফিজ ও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর সভাপতি সৈয়দ হুমায়ুন কবির। উল্লেখ্য, ‘মরমী নাট্যমেলা-২০২১’ এর স্লোগান নির্ধারণ করা হয়েছে- ‘স্মরিবার তরে রহিয়াছি মোরা, গাহিতে তোমার জয়গান’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com