শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইরানের পরমাণু কেন্দ্রে জাতিসংঘের নজরদারি বন্ধ করা হবে

  • আপডেট সময় সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১, ৬.৪২ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

জাতিসংঘ আর ইরানের পরমাণু কেন্দ্রের উপর নজরদারি চালাতে পারবে না বলে জানিয়ে দিল ইরান। তেহরানের সঙ্গে জরুরি বৈঠক জাতিসংঘের অ্যাটোমিক ওয়াচডগের প্রধানের।

আইন হয়েছিল মাসখানেক আগেই। তখনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে ডনাল্ড ট্রাম্প। ইরানের পার্লামেন্ট জানিয়েছিল, অ্যামেরিকা তাদের উপর থেকে নিষেধাজ্ঞা না তুললে ইউরেনিয়ামের মজুত কয়েক গুণ বাড়ানো হবে। পাশাপাশি, দেশের পরমাণু-কেন্দ্রে জাতিসংঘের নজরদারি বন্ধ করা হবে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অ্যামেরিকাকে সময় দেওয়া হয়েছিল ওই আইনে। সোমবার থেকে সেই আইন বলবৎ হবে বলে জানিয়েছে ইরান।

রোববার তেহরানের সঙ্গে এ বিষয়ে জরুরি বৈঠক করেন জাতিসংঘের অ্যাটোমিক ওয়াচডগের প্রধান রাফায়েল গ্রসি। বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো গেছে। আগামী কয়েকমাস জাতিসংঘ আগের মতো না হলেও ইরানে পরমাণু-কেন্দ্রের খবরাখবর নিতে পারবে।

তেহরানের সঙ্গে জাতিসংঘের বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। গ্রসি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি। তিনি কেবল জানিয়েছেন, পরমাণু-কেন্দ্রে নজরদারির জন্য ইরানে জাতিসংঘের যে প্রতিনিধিরা ছিলেন, এখনই তাদের ইরান দেশ থেকে বার করে দেবে না। আগামী অন্তত তিন মাসের জন্য ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো গেছে। জাতিসংঘ আগের মতো না হলেও, ইরানের পরমাণু-কেন্দ্রের খবরাখবর রাখতে পারবে। এর চেয়ে বেশি বৈঠকের বিষয়ে আর কিছু জানাননি জাতিসংঘের অ্যাটোমিক ওয়াচডগের প্রধান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ রোববার ইরানের জাতীয় টেলিভিশনে জানিয়েছেন, জাতিসংঘ ইরানের পরমাণুকেন্দ্রে ক্যামেরা বসিয়ে রেখেছিল। সোমবার থেকে সেই ক্যামেরার ফুটেজ আর তাদের দেওয়া হবে না। অর্থাৎ, তেহরান স্পষ্ট করে দিয়েছে, পরমাণু কেন্দ্রে আর সরাসরি নজরদারি চালাতে পারবে না জাতিসংঘ।

বিশেষজ্ঞদের বক্তব্য, অ্যামেরিকার উপর চাপ সৃষ্টি করতেই ইরান এই চরম পদক্ষেপ নিয়েছে। সাময়িক একটি সমঝোতা হলেও আগামী তিনমাসের মধ্যে ২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে অ্যামেরিকাকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি থেকে অ্যামেরিকাকে সরিয়ে নিয়েছিলেন। একই সঙ্গে ইরানের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বিষয়টি নিয়ে ইউরোপের একাধিক দেশ আপত্তি জানালেও ট্রাম্প কারো কথা শুনতে রাজি হননি। বাইডেন ক্ষমতায় আসার পরে তাঁর উপর চাপ সৃষ্টি করতেই ইরান এই চরম পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী জো বাইডেন। তবে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে তাঁর মনোভাব এখনো স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। ইরানের স্পষ্ট বক্তব্য, অ্যামেরিকাকে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরতে হবে এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। সূত্র:ডয়েচে ভেলে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com