মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

গৌরীপুরে একুশে পদকপ্রাপ্ত মরহুম হাতেম আলী মিয়ার পরিবারকে সম্মাননা স্মারক প্রদান

  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১০.৫২ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে একুশে পদক-২০২৪ (মরণোত্তর) প্রাপ্ত ভাষা সৈনিক, গণপরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়ার পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে ।

হাতেম আলী মিয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরে হাতেম আলী রোডস্থ স্বজন সমাবেশ মিলনায়তনে স্মরণ সভায় মরহুমের সুযোগ্য পুত্র হারুন অর রশিদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর বর্ষিয়ান রাজনীতিবিদ হাতেম আলী মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কর্মসূচীর মধ্যে ছিল- স্মরণসভা, দোয়া মাহফিল, হাতেম আলীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও একুশে পদক অর্জন করায় পরিবারকে সম্মাননা প্রদান।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ বলেন, হাতেম আলী মিয়া ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, দেশের জন্য যুদ্ধ করেছেন। মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তার বাসভবনটি ছিলো নিয়ন্ত্রণক্ষ ।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহাম্মদ হীরার সভাপতিত্বে ও পৌর কমিটির সভাপতি মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ ( জিএম) উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক প্রচার সম্পাদক নুরুল হক, সংগীত নিকেতনের পরিচালক এম.এ হাই, সরকার শুদ্ধ সংগীত বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মালেক সরকার, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন, মরহুমের সন্তান মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার চন্দ প্রমুখ ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com