সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ

  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১.০৪ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। রোববার (২৮ এপ্রিল) রাতে এ দল ঘোষণা করা হয়।

ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও আইপিএলে খেলা পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ আইপিএল পর্ব শেষ করে ১ মে দেশে ফিরবেন। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বোর্ড তাকে প্রথম তিন ম্যাচ থেকে বিশ্রাম দিয়েছে। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিটনেসে সাকিব না থাকায় শুরুর ম্যাচগুলোতে খেলতে চাননি তিনি। তবে শেষ দুই ম্যাচে দেখা যেতে পারে বাঁ-হাতি স্পিন অলরাউন্ডারকে।

ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছে তানজিদ হাসান তামিম। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেললেও এর পূর্বে টি-২০ দলে ডাকা হয়নি তাকে। সর্বশেষ বিপিএলে ভালো খেলেছেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে খেলেও বড় রান পেয়েছিলেন। দলে ফেরানো হয়েছে আফিফ হোসন ও বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামকে।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসাইন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসাইন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com