বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

ময়মনসিংহের তারাকান্দায় সনাতন সেবা সংঘের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৫.৩১ এএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা বাথুয়াদী শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ( ২৬ এপ্রিল ) সনাতন সেবা সংঘের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা,আওয়ামীলীগ নেতা, সনাতন সেবা সংঘের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা রতন চন্দ্র সরকার, বিসকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ আলী খান।

সনাতন সেবা সংঘের সভাপতি প্রফেসর নারায়ন চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার নন্দী।

এছাড়া সনাতন সেবা সংঘের সাংগঠনিক সম্পাদক মানিক চন্দ্র সরকারের সঞ্চালনায় বেদ স্তুতি পাঠ করেন- সদস্য ত্রপা মজুমদার, পবিত্র গীতা পাঠ করেন সহ-সভাপতি রতন দেবনাথ। সনাতন সেবা সংঘের লক্ষ্য, আদর্শ উদ্দেশ্য তুলে ধরেন সহ-সভাপতি প্রমোদ চন্দ্র ভৌমিক, সংঘের ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরেন সহ-সভাপতি বরুন চন্দ্র দাস।

অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির ৩৩ জন, উপদেষ্টা ২১ জন ও ১০ টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে উপস্থিত সকলকে ফুল দিয়ে দিয়ে বরণ করা হয় এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে দায়িত্বপত্র বুঝিয়ে দেওয়া হয়।

জানা যায়, সনাতন সেবা সংঘ গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, তারাকান্দা, ময়মনসিংহ সদরসহ- চার উপজেলায় দশটি ইউনিটে কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com