মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

নীহাজ খানের “ভেল্কিবাজী”

  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১২.১৪ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ-শ্যুটিংয়ের এমনই এক ঘটনা নিয়ে নীহাজ খান-এর রচনা ও পরিচালনায় নির্মিত সিঙ্গেল নাটক “ভেল্কিবাজী” দেখা যাবে ৬ই এপ্রিল শনিবার রাত ১০টায় একুশে টেলিভিশন-এ। “মিডিয়া ক্রিয়েশন” প্রযোজিত নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেন আরিফ হাসান ও প্রিয়াঙ্কা জামান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন; কাজী উজ্জ্বল, সোহেল রশিদ, ইমরান আজান, লিজা খানম, শেখ স্বপ্না, তানজিদা তারিন, নুরুল ইসলাম রানা, মিজান, সেতু, ফারুক রাজসহ আরও অনেকেই।

নাটকটির পরিচালক “নীহাজ খান” আরও জানান, শ্যুটিং সম্পর্কিত ঘটনা হচ্ছে নাটকটির মূল প্লট। কিন্তু এর ভেতরে রয়েছে আরও একটি গল্প। নাটকটির মূল প্লট এবং ভেতরের গল্পে থাকবে ভেল্কিবাজী। আমাদের বর্তমান যুগে প্রেম করাটা কোন অস্বাভাবিক কিছু নয়। কিন্তু প্রেমিক/প্রেমিকাদের প্রেমকে বেশিরভাগই পরিবার মেনে নিতে পারেন না। এজন্যই বেশিরভাগ প্রেমিক/প্রেমিকারা পালিয়ে বিয়ে করার পথ বেছে নেন। কিন্তু এই নাটকটির ভেতরের গল্পের মাধ্যমে প্রেমিক/প্রেমিকাকে পারিবারিকভাবে খোঁজ-খবর নিয়ে বিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করার ম্যাসেজ দেওয়া হয়েছে। আশা করছি নাটকটি দর্শদকদের নিকট ভালো লাগবে।

নাটকের শ্যুটিং ইউনিট শ্যুটিং করতে গিয়ে নায়কের অনুপস্থিতিতে বিপাকে পড়েন পরিচালক। ইউনিট নিয়ে বসে অলস সময় পার করতে থাকেন আর হিরোর জন্য অপেক্ষা করতে থাকেন। পরিচালকের মোবাইলে এসএমএস আসে হিরো হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি আছেন, শ্যুটিং করতে পারবেন না। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েন পরিচালক। প্রযোজকের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এমন অবস্থায় সহকারী পরিচালক বুদ্ধি দিলো শ্যুটিং বন্ধ না করে পরিচালককেই হিরোর চরিত্রে অভিনয় করতে। বাবা-মা চরিত্র শিল্পী, নায়িকা ও প্রযোজক এই বুদ্ধিকে সাধুবাদ জানিয়ে শ্যুটিং করার জন্য আহ্বান করেন পরিচালককে। শুরু হলো শ্যুটিং। পরিচালক হলেন নায়ক আর সহকারী পরিচালক হলেন পরিচালক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com