সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

যুক্তরাজ্যের তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি

  • আপডেট সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ২.১৭ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

লোহিত সাগরে আন্ড্রোমেডা স্টার অয়েল ট্যাংকার নামে একটি জ্বালানিবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি।

রয়টার্স জানিয়েছে, শনিবার সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারেয়া বলেছেন, তাদের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাজ্যের তেলবাহী ট্যাংকার ‘আন্দ্রোমেদা স্টারে’ সরাসরি হামলা চালিয়েছে।

আন্ড্রোমেডা স্টার পানামার পতাকাবাহী তবে ব্রিটিশ মালিকানাধীন একটি জাহাজ বলে জানিয়েছেন ইয়াহিয়া। যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে বলছে, সম্প্রতি জাহাজের মালিকানা বদল হয়েছে।

এছাড়া শুক্রবার ইয়েমেনের সাআদা অঞ্চলের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার তথ্যও জানিয়েছেন তিনি। নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রেও একই কথা জানিয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে তারা।

ফিলিস্তিনের গাজায় গত বছরের অক্টোবরে ইসরাইলি হামলা শুরুর পর থেকে গাজাবাসীর সঙ্গে সংহতি জানিয়েছে হুতিরা। ওই অঞ্চলের সাগরে একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আসছে তারা।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের বরাত দিয়ে রয়টার্স বলছে, ইরান-সমর্থিত হুতিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে জাহাজ-বিধ্বংসী তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর ফলে আন্ড্রোমেডা স্টার জাহাজে (ট্যাংকার) সামান্য ক্ষতি হয়েছে।

অন্যদিকে এক এক্স বার্তায় মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, একটি ক্ষেপণাস্ত্র এমভি মাইশা নামে আরেকটি জাহাজের পাশে পড়েছে। তবে এতে ওই জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

হুতিদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করতে লোহিত সাগরে টহল জোরদার করেছে মার্কিন যুদ্ধজাহাজ। শুক্রবার সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে টহল দেয় যুদ্ধজাহাজ ইউএসএস ডি আইজেনহাওয়ার। এরপরও ওই জলসীমায় হামলার ঘটনা ঘটলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com