শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কলকাতায় ‘একুশে বই উৎসব’

  • আপডেট সময় সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১, ১১.৪৪ এএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

শীতের কলকাতার অন্যতম আকর্ষণ বইমেলা এবার কোভিড পরিস্থিতির জন্য পিছিয়ে গিয়েছে জুলাই মাসে। প্রতিবছর জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধ পর্যন্ত কলকাতা বইমেলা চলে। এবারে বইপ্রেমীদের তাই মন খারাপ। তবে উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড রবিবার থেকে একটি ছোট বইমেলার আয়োজন করেছে যোধপুর পার্কের তালতলা মাঠে।

দক্ষিণ কলকাতায় এই প্রথম গিল্ডের বইমেলা। ৭১টি স্টলে ৬০ জন প্রকাশক ও বই বিক্রেতা এতে অংশ নিয়েছেন। রবিবার সন্ধ্যায় এটির উদ্বোধন করেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গিল্ডের যুগ্ম সম্পাদক রাজু বর্মণ জানালেন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই বইমেলার আয়োজন, নাম দেওয়া হয়েছে একুশে বই উৎসব।

কিন্তু করোনা পরিস্থিতিতে খুব তাড়াহুড়ো করে মেলার আয়োজন করা হয়েছে, ভিসা চালু হয়নি বলে বাংলাদেশ থেকে আমন্ত্রিত কেউ আসতে পারেননি। মেলায় প্রতিদিনই কিছু না কিছু বিষয়ে আলোচনা, গানের অনুষ্ঠান, ইত্যাদি হবে। দক্ষিণ কলকাতার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এটা নিয়ে। প্রথম দিন বিকেলের দিকে লোকজন যদিও একটু কমই দেখা গেল।

লিরিকাল বুকসের সামরান হুদা জানালেন, স্টল পাওয়া নিয়ে তাঁরা বেশ অনিশ্চয়তার মধ্যে ছিলেন। গত সন্ধ্যায় মাত্র জানা গিয়েছে স্টল পাওয়া যাবে‌। এর মধ্যেই লোকে বই কিনতে আসছেন। সবে শুরু, মেলা চলবে এক সপ্তাহ, আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com