শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জাতিসংঘের সামনে একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

  • আপডেট সময় সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১, ১১.৩৬ এএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

কোভিড-১৯ এর ভয়াবহ প্রকোপের মধ্যে নিউ ইয়র্ক সিটির স্বাস্থবিধি মেনে বাংলাদেশের সময়ের সাথে মিলিয়ে নিউ ইয়র্ক সময় দুপুর ১.০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের উদ্যোগে জাতিসংঘের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কোভিড-১৯ এর ভয়াবহ প্রকোপের মধ্যে নিউ ইয়র্ক সিটির স্বাস্থবিধি মেনে বাংলাদেশের সময়ের সাথে মিলিয়ে নিউ ইয়র্ক সময় দুপুর ১.০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের উদ্যোগে জাতিসংঘের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

জাতিসংঘস্থ বাংলাদেশ মিশন, বাংলাদেশ কনসু্লেট, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, সাংষ্কৃতিক এবং আঞ্চলিক সংগঠনের শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে জাতিসংঘের সদর দফতরের সামনে ৩০তম একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচী পালিত হয়। মোট ৩০টি বাংলাদেশ ও আমেরিকান পতাকা দিয়ে শহীদ মিনার চত্বরটি সাজিয়ে উদ্যোক্তারা জাতিসংঘের সামনে শহীদ দিবস পালনের ৩০ বছর পূর্তি পালন করেন। অনুষ্ঠানের শেষে উদ্যোক্তারা গত ৩০ বছর ধরে জাতিসংঘের সামনে শহীদ দিবসের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য নিউ ইয়র্ক তথা আমেরিকার বাংলা সংবাদ মাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক-আঞ্চলিক সংগঠন, কবি-লেখক-সাহিত্যিকসহ সকল অভিবাসীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঙালির চেতনা মঞ্চের কর্মকর্তা আবদুর রহিম বাদশা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com