শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১, ১.৪৯ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলায় মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটির একেবারে উপকূলে ভূপৃষ্টের স্বল্প গভীরে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২। এতে ভয়াবহ ঝাঁকুনির সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
স্থানীয় সাংবাদিক ড্যান ম্যাকগ্যারি টুইটারে দেয়া এক বার্তায় বলেন, ‘বিগত কয়েকবছরের মধ্যে এমন শক্তিশালী ভূমিকম্প আর অনুভূত হয়নি। আমার মনে হচ্ছিল আমি এখন মারা যাচ্ছি। ভূমিকম্পের ঝাঁকুনি অনেক ভয়াবহ ছিল।’
কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পটি নগরীর প্রায় ৯০ কিলোমিটার দূরে ভূপৃষ্টের মাত্র ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। প্যাসিফিক সতর্কীকরণ কেন্দ্র জানায়, এতে তাৎক্ষণিক সুনামির কোন হুমকি নেই।
খবরে বলা হয়, প্রথম দফা ভূমিকম্প আঘাত হানার পর সেখানে আরো দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এ দুই ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫.৫ ও ৫.৭। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষতির বা আহতের কোন খবর পাওয়া যায়নি।
গত সপ্তাহে এ অঞ্চলে রিখটার স্কেলে ৭.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে ছোট আকারের সুনামির সৃষ্টি হয়। সেখান থেকে অনেক দূরে অবস্থিত দেশ নিউজিল্যান্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com