শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিয়ানমারের রাত্রিকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১, ১২.৫৯ এএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, দ্বিতীয় সপ্তাহে পড়েছে। সামরিক সরকার তাদের ক্ষমতা কুক্ষিগত করার সঙ্গে সঙ্গে, বিক্ষোভ সমাবেশের সংখ্যা ও ব্যাপকতাও বাড়ছে।

মিয়ানমারে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন, যারা বিক্ষোভে যোগ দিয়েছেন, সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সরকারি কর্মকর্তা ও কর্মী যারা বর্তমানে ধর্মঘটে রয়েছেন, কাজে যোগ না দিলে সরকার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে।

এদিকে সরকার, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি’র নেত্রী, অন সান সান সূচি’র আটকাবস্থার সময় বুধবার পর্যন্ত বাড়িয়েছে। সোমবার প্রতিবাদকারীরা বিভিন্ন শহরে জড়ো হতে শুরু করলে, আরো সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং কর্তৃপক্ষ রাত্রিকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়।

জাতিসংঘ মহাসচিব, আন্তোনিও গুটেরেজ, এসব পদক্ষেপ ও রাজনৈতিক ও সুশীল সমাজের নেতাদের গ্রেফতারকে, অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেনI

এক যৌথ বিবৃতিতে মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্র, কানাডা এবং ১২টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূতেরা, সামাজিক মাধ্যম ও যোগাযোগ ব্যবস্থায় সামরিক সরকারের বাধা প্রদানের নিন্দা জানান এবং মিয়ানমারের জনগণের সঙ্গে সহযোগিতা প্রকাশ করে বলেন, “বিশ্ব আপনাদের দেখছে”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com