শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অক্সফোর্ড শিশুদের উপর করোনা টিকা পরীক্ষা চালাবে

  • আপডেট সময় সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১, ৬.২৮ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

অক্সফোর্ড–আস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিড ১৯ টিকা শিশুদের উপর কতটা কার্যকরী তার পরীক্ষা শুরু করতে যাচ্ছে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়টি৷ ছয় থেকে ১৭ বছরের শিশুদের উপর এই পরীক্ষা চালানো হবে৷ শিশুদের উপর করোনার কোনো টিকার প্রভাব খতিয়ে দেখতে এটিই প্রথম পরীক্ষার উদ্যোগ৷ শনিবার দ্য ইউনিভার্সিটি অব অক্সফোর্ড তাদের পরিকল্পনাটির কথা ঘোষণা করে৷

গবেষকরা জানিয়েছেন, অল্প বয়সিদের জন্য টিকাটি কতটা নিরাপদ ও রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া কেমন হয়, সেটি তারা দেখতে চান৷ ছয় থেকে ১৭ বছরের  মোট ৩০০ শিশুর দেহে এই পরীক্ষা চালানো হবে৷ এর মধ্যে ২৪০ জনকে কোভিড ১৯ টিকা দেয়া হবে৷ বাকিদের মেনিনজাইটিসের নিয়ন্ত্রিত একটি টিকা দেয়া হবে৷ এই পরীক্ষা চলতি মাসেই শুরু হবে বলে বিবৃতিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি৷এর মাধ্যমে সামনের দিনে শিশুরাও করোনা টিকার সুফল পেতে পারে বলে মনে করছেন অক্সফোর্ডে টিকা ট্রায়ালের প্রধান গবেষক এন্ড্রু পোলার্ড৷ কোভিড–১৯ এ আক্রান্ত হয়ে শিশুদেরও মৃত্যু কিংবা গুরুতর অসুস্থ হওয়ার শঙ্কা থাকলেও এমন ঘটনা বিরল বলে উল্লেখ করেছে ব্রিটিশ রয়্যাল কলজ অব পেডিয়াট্রিকস অ্যান্ড চাইল্ড হেলথ৷এখন পর্যন্ত ৫০টিরও বেশি দেশ অক্সফোর্ড আস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে৷ সূত্র: ডয়েচে ভেলে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com