শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

  • আপডেট সময় সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১, ১২.৩৬ এএম
  • ২০৯ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে আফগানিস্তানের বৃহত্তম বানিজ্য বন্দর ইসলাম কালায় শনিবার (১৩ ফেব্রুয়ারি) ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বহু তেল ও গ্যাসের ট্যাংকার আগুনে পুড়ে গেছে।

আফগানিস্তানে পশ্চিমাঞ্চলীয় হেরাত নগরী থেকে ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দূরে ইসলাম কালা বন্দরে  এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নেভানো হয়েছে এবং ঘটনার কারণ উদঘাটনে ব্যাপক তদন্ত ও অনুসন্ধান শুরু হয়েছে।

হেরাত প্রদেশ গভর্নরের মুখপাত্র জিলানি ফরহাদ ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, আমাদের জানানো হয়েছিল ১০০ অথবা ২০০ ট্যাংকার ধ্বংস হয়েছে, তবে এই সংখ্যা আরো বেশী হতে পারে। এই ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

অর্থ মন্ত্রনালয় জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগে প্রথমে একটি ট্যাংকারে আগুনের সুত্রপাত হয়। এতে জ্বালানি, ট্যাংকার এবং শুল্ক অবকাঠামোসহ “ বিপুল আর্থিক ক্ষতি ” হয়েছে।

হেরাত চেম্বার অব কমার্সের প্রধান ইউনুস কাজী জাদা বলেন, এতে “লাখ লাখ ডলারের ক্ষতি” হয়েছে।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে হেরাত প্রদেশের বিশাল এলাকা রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিদ্যুৎবিহীন রয়েছে। সূত্রঃবাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com