শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র সরকার মিয়ানমারের ৪২ মিলিয়ন ডলার সহায়তা প্রত্যাহার

  • আপডেট সময় সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১, ১২.১৩ এএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র সরকার মিয়ানমারের সামরিক শাসনের কারণে ৪২ মিলিয়ন ডলার সহায়তা প্রত্যাহার করে তা পুন:বন্টনের সিদ্ধান্ত নিয়েছে। ইউএসএআইডি’র সর্ব-সাম্প্রতিক এক বিবৃতিতে বলা হয়, এই তহবিল সামরিক বাহিনীকে দেয়ার পরিবর্তে ওই দেশটির সিভিল সোসাইটিকে শক্তিশালী করার জন্য দেয়ার তাৎক্ষণিক নির্দেশ দেয়া হয়েছে।

 

ইউএসএআইডি’র ভারপ্রাপ্ত প্রশাসক গ্লোরিয়া স্টিল প্রদত্ত ওই বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক কর্মসূচির প্রায় ৬৯ মিলিয়ন ডলার দিয়ে মিয়ানমারের জনগণের প্রতি সমর্থন অব্যাহত থাকবে। কোভিড মোকাবেলাসহ মিয়ানমারের জনগণের স্বাস্থ্যসেবা বজায় ও উন্নয়ন অব্যাহত রাখা, গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা, খাদ্য নিরাপত্তা জোরদার, স্বাধীন গণমাধ্যমকে সমর্থন ও সংঘাতময় অঞ্চলে শান্তি আনা এবং সিন, কাচিন, রাখাইন ও শান রাজ্যগুলোর পাশাপাশি দেশটির ওই অঞ্চলের রোহিঙ্গা ও অন্যান্য ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও মিয়ানমারের আঞ্চলিক সংকটে মানবিক সহায়তা দেয়ার ক্ষেত্রে বৃহত্তম দাতা এবং ২০২০ অর্থবছরে যুক্তরাষ্ট্র ৪৬৯ মিলিয়ন ডলারের বেশি মানবিক সহায়তা দিয়েছে। এর ফলে ২০১৭ সালে সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে মিয়ানমারের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত জনগণের পাশাপাশি বাংলাদেশ ও এই অঞ্চলের শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ দাড়িয়েছে প্রায় ১.২ বিলিয়ন ডলার। .

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com