মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিজ্ঞাপনে মৌমিতা-ইমতু

  • আপডেট সময় শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১, ৩.১৮ পিএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ চিত্রনায়িকা মৌমিতা মৌ ও মডেল ইমতু রাতিশ সম্প্রতি এক সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন। বিজ্ঞাপন নিমার্তা আসিফ আহমেদ এর নির্দেশনায় ‘বি-টেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল’ নামক এই বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে দেখা যাবে ইমতু ও মৌকে। গত ৮ ফেব্রুয়ারি সিলেটের জাফলং জৈন্তাপুরের শ্রীপুর টি গার্ডেনের মনোরম কিছু লোকেশনে এই বিজ্ঞাপনচিত্রের দৃশ্য ধারণ হয়েছে।

জিঙ্গেল নির্ভর এই বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষে রয়েছে সম্পাদনার টেবিলে। মিডিয়া পয়েন্ট এজেন্সীর তত্ত্বাবধানে এবং রোডস ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই নতুন বিজ্ঞাপন সর্ম্পকে নির্মাতা বলেন, ‘আমি যতগুলো কাজ করেছি সবকটিই একটু ভিন্ন কনসেপ্টে করা। এটিও ব্যতিক্রম নয়।

ইমতু রাতিশ ও মৌমিতা মৌকে সবাই চেনে। তারা চেষ্টা করেছে তাদের সেরাটা দেবার। আমিও সুন্দর একটি বিজ্ঞাপন নির্মাণের চেষ্টা করেছি। আশা করছি, দর্শক পছন্দ করবে। বিজ্ঞাপনটি শীঘ্রই টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।’

মৌমিতা বলেন, ‘কাজটি ভালো হয়েছে। কনসেপ্ট, লোকেশন ও নির্মাণ-সব মিলিয়ে দারুণ লাগবে দর্শকদের কাছে বলে বিশ্বাস করি।’ ইমতু বলেন, ‘অনেক দিন পর বিজ্ঞাপন করলাম। নির্মাতা আসিফ অনেক বেশি ট্যালেন্টেড। অন্যদিকে কো-আটিষ্ট মৌ খুবই কো-অপারেটিভ। সব মিলিয়ে আমার বেশ ভাল লেগেছে। দর্শকদেরও ভাল লাগবে বলেই আমার বিশ্বাস।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com