শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ক্যাপিটালে হামলা চালানোর জন্য বিক্ষোভকারীদের প্ররোচিত করেননি ট্রাম্প- ট্রাম্পের আইনজীবীরা

  • আপডেট সময় শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১, ১২.৪৫ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

শুক্রবার সেনেটে অভিশংসন বিচারকালে ডনাল্ড ট্রাম্পের পক্ষের আইনজীবীরা অস্বীকার করেন যে তিনি যুক্তরাষ্ট্রের ক্যাপিটালে হামলা চালানোর জন্য বিক্ষোভকারীদের প্ররোচিত করেছেন।তারা বলেন এই মামলাটি রাজনৈতিকভাবে অনুপ্রাণিত ও অবৈধ ” ছিদ্রান্বেষণ”।

ট্রাম্পের পক্ষের আইনজীবীরা শুক্রবার বরাদ্দকৃত ১৬ঘন্টা ব্যবহার না করে তিন ঘন্টার মধ্যে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

ট্রাম্পের আইনজীবী মাইকেল ভ্যান ডের ভেন বলেন “সেনেটের এই অভিশংসনের নিবন্ধটি রাজনৈতিক প্রতিহিংসাবিরোধী ও অসাংবিধানিক।” ভ্যান ডের ভেন আরও বলেন “গত চার বছরে বামপন্থীরা যে কয়টি রাজনৈতিকভাবে অনুপ্রাণিত অভিযোগ এনেছেন, তার মধ্যে থেকে এই অভিশংসনটি সত্য, প্রমাণ এবং আমেরিকান জনগণের স্বার্থ থেকে সম্পূর্ণ আলাদা।

ট্রাম্পের আইনজীবীরা সেনেটরদের বলেন সাবেক প্রেসিডেন্টের অধিকার রয়েছে এই নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক করা। তারা আরও বলেন ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার আগে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তা কোনমতেই সহিংসতা প্ররোচিত করার মতো নয়।

ভ্যান ডের ভিন বলেন “এটি সাধারণ রাজনৈতিক বক্তৃতা যা শত শত বছর ধরে রাজনৈতিক অঙ্গনের লোকেরা ব্যবহার করে আসছে।

ট্রাম্পের আইনজীবীরা একটি দীর্ঘ ভিডিও দেখান যেখানে দেখা যায় কোনও প্রসঙ্গ ছাড়াই “ফাইট” শব্দটি ব্যবহার করেছেন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস, সেনেটর এলিজাবেথ ওয়ারেন এবং সেনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার সহ ডেমোক্র্যাটদের শীর্ষ নেতারা। ভিডিওটিতে ডেমোক্র্যাটদের এমন আইনবিদও রয়েছেন যারা সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন পরিচালনা করছেন।

ট্রাম্পের আইনজীবীরা আগেই বলেছিলেন যে তারা একদিনের ভেতরেই তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন। ট্রাম্পের কোনও সাক্ষ্য ছাড়াই সাবেক প্রেসিডেন্টের আত্মপক্ষ সমর্থন করছেন, যিনি শুক্রবারের বিচারের অধিবেশনে অংশ নিতে অস্বীকার করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com