শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সৌদি আরবের অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশিসহ ৭ জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১, ৫.২৮ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

সৌদি আরবের মদিনা শহরের আদুরে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশিসহ সাত জন নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে।সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে বুধবার রাতে ওই সোফা তৈরির কারখানায় আগুন ধরলে তাঁরা প্রাণ হারান।

বিবৃতিতে বলা হয়েছে নিহত ছয় বাংলাদেশির মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে এবং এদের সকলেই চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা। দূতাবাস জানিয়েছে নিহত অপর বাংলাদেশির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

যাদের পরিচয় জানা গেছে তাঁরা হলেন চট্টগ্রাম জেলার মিজানুর রহমান ও মোহাম্মদ আরাফাত হোসেন এবং কক্সবাজার জেলার ইসহাক মিয়া, আব্দুল আজিজ ও মোহাম্মদ রফিকুদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com