শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের ফোনালাপ

  • আপডেট সময় শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১, ১২.১৫ এএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গতরাতে ফোনে কথা বলেছেন। গত নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন জয়লাভের পর এটাই ছিল এ দু জনের মধ্যে প্রথম ফোনালাপ । বাইডেন “আমেরিকান জনগণের নিরাপত্তা, সমৃদ্ধি , স্বাস্থ্য ও জীবনধারা সুরক্ষা করা এবং ইন্ডো -প্যাসিফিক অঞ্চলকে মুক্ত ও অবাধ রাখার ব্যাপারে তাঁর অগ্রাধিকারের বিষয়টি নিশ্চিত করেন বলে হোয়াইট হাউজের এক বিবরণীতে জানানো হয়।

এই দুই নেতা করোনাভাইরাস মহামারি , জলবায়ু পরিবর্তন এবং অস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে হোয়াউট হাউজ যাকে “ সম্ভাব্য বাস্তব সম্মত এবং সুফলদায়ী বলছে সে বিষয়েও ওয়াশিংটন ও বেইজিং এর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। তবে কর্মকর্তারা তাঁদের মতবরোধের কয়েকটি মূল জায়গায় অটল থাকেন। ঐ বিবরণীতে বলা হয়েছে, “ বেইজিং’এর জোর জবরদস্তিমূলক এবং অন্যায্য অর্থনৈতিক কর্মকান্ড , হংকং ‘এ অভিযান চালানো , ঝিনজিয়াং ‘এ মানবাধিকার লংঘন এবং তাইওয়ান সহ ঐ অঞ্চলে ক্রমবর্ধমান ভাবে আধিপত্যবাদী কার্যকলাপ সম্পর্কে প্রেসিডেন্ট বাইডেন তাঁর মূল উদ্বেগের কথাও তুলে ধরেন।

চীনের রাষ্ট্র পরিচালিত টেলিভিশন বলে প্রেসিডেন্ট শি বাইডেনকে বলেছেন তাঁদের মতপার্থক্য নিরসন করার একমাত্র উপায় হচ্ছে দ্বিপাক্ষিক সহযোগিতা । কোন রকম ভুল বোঝাবুঝির অবসানের জন্য শি একাধিক সরাসরি সংলাপের আহ্বান জানান। টেলিভিশনের প্রতিবেদনে আরও বলা হয় যে শি বাইডেনকে বলেছেন যে তিনি আশা করেন যে তাইওয়ান , হংকং এবং ঝিনজিয়াং ‘এর ব্যাপারে যুক্তরাষ্ট্র সাবধানতার সঙ্গে এগুবে কারণ এগুলো হচ্ছে চীনের অভ্যন্তরীন বিষয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com