শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিক্ষোভ চলছে মায়ানমারে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১, ৯.৫০ এএম
  • ২৩২ বার পড়া হয়েছে

সেনা-বিরোধী বিক্ষোভ থামার নাম নেই মায়ানমারে। দিন যত এগোচ্ছে, সেনা অভ্যুত্থান নিয়ে সাধারণ মানুষের মনে ক্ষোভ ততই বাড়ছে। দেশে গণতন্ত্র ফেরানের দাবিতে আজ পঞ্চম দিনেও তাই রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। চিকিৎসক-শিক্ষক-সহ সরকারি কর্মীদের একটা বড় অংশ সেনার বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ায় তার প্রভাব পড়তে শুরু করেছে।

সেনা অভ্যুত্থানের ঘটনায় মায়ানমারের বিরুদ্ধে  নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী দিনে দেশটির বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বাইডেন বলেন, সেনা অবিলম্বে ক্ষমতা ছাড়ুক এবং মায়ানমারের জনগণের ইচ্ছেকে মর্যাদা দিক।

শান্তিপূর্ণ আন্দোলনে গত কালই শক্তি প্রদর্শন করেছিল পুলিশ। বিক্ষোভ চলাকালীন নেপিদ-তে পুলিশের বলপ্রয়োগে আহত হন তিন জন। তাঁদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। মাথায় হেলমেট পরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তিনি। কিন্তু হেলমেট ফুঁড়ে রবার বুলেট ঢোকে তাঁর মাথায়। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই মহিলার বাঁচার আশা খুবই কম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com