মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চট্টগ্রামে অবৈধ উচ্ছেদ অভিযানে মাদক উদ্ধার, আটক ১ মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

বিচার ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব

  • আপডেট সময় বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১, ১২.৫৪ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

ধারাবাহিক সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি এবার বিচার ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এটি এমন একটি পদক্ষেপ, যা দিয়ে সৌদি আরব পুরোপুরিভাবে লিখিত আইনের দিকে যাত্রা করছে। বিচার ব্যবস্থায় দক্ষতা ও অখণ্ডতা বাড়াতে এই প্রথম এ ধরনের কোনো সিদ্ধান্ত নিচ্ছে দেশটি। সৌদিতে এখনো লিখিত কোনো সমন্বিত আইনি পদ্ধতি নেই। খবর রয়টার্সের

সোমবার (৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত খসড়া আইন অনুমোদন দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বিচার ব্যবস্থার নতুন সংস্কার নতুন ধারার প্রতিনিধিত্ব করবে। এর মাধ্যমে মামলার রীতি ও তদারকির পদ্ধতিগুলোর নির্ভরযোগ্যতা বাড়বে এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

যুবরাজ বলেন, পারিবারিক আইন, নাগরিক লেনদেন আইন, বিবেচনামূলক নিষেধাজ্ঞা আইন ও সাক্ষ্য আইন- এই চারটি নতুন আইন বর্তমানে চূড়ান্ত করা হচ্ছে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে এগুলো মন্ত্রিসভা ও প্রাসঙ্গিক সংস্থাগুলোর পাশাপাশি শূরা কাউন্সিলের কাছেও জমা দেওয়া হবে।

এ সংক্রান্ত সৌদি এক কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক মান ও অনুশীলন মতে চারটি প্রধান ও মূল আইনের সংস্কার করে লিখিত রূপে নেওয়ার মানে হচ্ছে, ইসলামিক শরীয়াহ নীতি মেনে আধুনিক বিশ্বের সঙ্গে লিখিত আইনের দিকে এগিয়ে যাচ্ছে সৌদি আরব। দেশটিতে কোনো লিখিত আইন না থাকায় কয়েক দশক ধরে নির্দিষ্ট ঘটনাগুলো নিয়ে রায় ও মামলা-মোকদ্দমার মধ্যে বৈষম্য ঘটেছে। এতে অনেক সৌদি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরমধ্যে আবার বেশির ভাগই নারী বলে জানা গেছে। ২০২১ সালের মধ্যেই এই নতুন আইন ধারাবাহিকভাবে ঘোষণা করা হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com