শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাইবার অপরাধের মাধ্যমে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের অর্থায়ন

  • আপডেট সময় বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১, ১২.২৪ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

জাতিসংঘের একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে যে আন্তর্জাতিক আইন লংঘন করে উত্তর কোরিয়া সাইবার আক্রমণ চালিয়ে লক্ষ লক্ষ ডলার চুরি করে তার পরমাণু কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের জন্য অর্থ যুগিয়েছে।

সংবাদ মাধ্যমে মঙ্গলবার ফাঁস হয়ে যাওয়া এই প্রতিবেদনে বলা হয়েছে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বশবর্তী হওয়া সত্বেও উত্তর কোরিয়া ২০২০ সালে তার পরমাণু এবং ক্ষেপনাস্ত্র কর্মসূচিকে চাঙ্গা রাখে। নাম প্রকাশ করা হয়নি, জাতিসংঘের তেমন একটি সদস্য রাষ্ট্রকে ঐ প্রতিবেদনে উদ্ধৃত করে বলা হয়েছে যে উত্তর কোরিয়া সাইবার হ্যাকিং এবং অন লাইন জালিয়াতির মাধ্যমে তিরিশ কোটি ডলার চুরি করে নিজেদের সামরিক সম্প্রসারণকে অর্থায়ন করেছে।

ঐ প্রতিবেদনে নতুন ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের প্রতি আলোকপাত করা হয় যা কীনা সাম্প্রতিক সামরিক কুচকাওয়াজের সময়ে প্রদর্শন করা হয়। রিপোর্ট বলছে যে এই ধরণের ক্ষেপনাস্ত্র পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং গোটা যুক্তরাষ্ট্র এর আওতায় পড়তে পারে।

জানুয়ারি মাসে পিয়ংইয়ং সরকার অহংকার করেই বলে যে তারা , তাদের কথায় বিশ্বের সব চেয়ে শক্তিশালী অস্ত্র তৈরি করেছে, যা কীনা ডুবোজাহাজ থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র। তবে এই অস্ত্রটি এখনও পরীক্ষা করা হয়নি এবং এর সক্ষমতা এখনও অজানা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা বিষয়ক কমিটির নিরপেক্ষ পর্যবেক্ষকরা এই প্রতিবেদন প্রস্তুত করেন এবং তা মঙ্গলবার মিডিয়াতে ফাঁস হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com