শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের সেনেটে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিচারের পক্ষে ভোট

  • আপডেট সময় বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১, ১২.০৭ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সেনেট প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিশংন বিষয়ে বিচারের কাজ এগিয়ে নেয়ার পক্ষে ভোট দিয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে নভেম্বেরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমক্র্যাট জো বাইডেনের বিজয় প্রত্যায়নের জন্য ক্যাপিটলে সমবেত বিধায়কদের বিরুদ্ধে তাঁর শত শত সমর্থকদের বিদ্রোহ করতে তিনি উস্কানি দিয়েছিলেন।

ট্রাম্পের বিরুদ্ধে এই বিচার কাজ শুরু করার ব্যাপারে চার ঘন্টা ধরে আবেগ আপ্লুত বিতর্কের পর বুধবার দুপুর থেকে এই অভিযোগের শুনানির পক্ষে ৫৬ এবং বিপক্ষে ৪৪ ভোট পড়ে । প্রতিনিধি পরিষদের ডেমক্র্যাটিক বিধায়করা ট্রাম্পের বিরুদ্ধে বাদিপক্ষ হিসেবে বলেন যুক্তরাষ্ট্রের এই সাবেক নেতাকে তাঁর দায়িত্বে থাকা শেষ ক’দিনে তাঁর কর্মকান্ডের জন্য জবাবদিহি করতে হবে।

তবে ট্রাম্পের দু জন আইনজীবি এই বিষয়টির বিরোধীতা করে বলেন যে দেশের প্রতিষ্ঠাতা পিতারা , সংবিধান লেখার সময় এ কথাই বলেছেন যে ক্ষমতায় থাকার সময়ই কেবল , প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর জন্য অভিশংসন করা যেতে পারে যা ট্রাম্পের জন্য প্রযোজ্য নয় কারণ ২০ শে জানুয়ারি বাইডেনের অভিষেকের সঙ্গে সঙ্গে ট্রাম্পের চার বছরের মেয়াদের পরিসমাপ্তি ঘটেছে।

অবশ্য কংগ্রেসম্যান জ্যামি রাস্কিন, যিনি ট্রাম্পের অভিশংসনে বাদি পক্ষের ম্যানেজার তিনি বলেন , ট্রাম্পকে যদি এখন জবাবদিহিতার সম্মুখীন করা না হয় , তা হলে তাঁর কথায় এটি একটি নতুন জানুয়ারি ব্যতিক্রম সৃষ্টি করবে এবং ভবিষ্যতে কোন প্রেসিডেন্টই তাঁদের ক্ষমতার শেষ দিনের কোন অপকর্মের কোন পরিণতির মুখোমুখি হবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com