শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিয়ানমার জুড়ে প্রতিবাদ

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১, ১২.৪৫ এএম
  • ২২০ বার পড়া হয়েছে

 মিয়ানমার জুড়ে প্রতিবাদকারীরা, গত সপ্তাহের সামরিক অভ্যুথানের বিরোধিতা এবং নির্বাচিত জনপ্রিয় নেত্রী, অন সান সূচি’র মুক্তির দাবিতে রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন।

ইয়াঙ্গুনের মধ্যস্থলের ‘সুলে প্যাগোডা’, রবিবার তাদের প্রতিবাদের এক কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়, যখন বিভিন্ন এলাকা থেকে জনগণ বিভিন্ন ব্যানারসহ স্লোগান তুলে সেখানে সমবেত হনI রাজধানী নেপিদো ও মান্দালয়সহ বিভিন্ন বড় বড় শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়I পুলিশ নেপিদোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে।

প্রতিবাদে অংশগ্রহণকারী অন্যতম নেতা, অন সান হেমেইন ভয়েস অব আমেরিকার বার্মিজ সার্ভিসেস জানান, “সামরিক অভ্যুথান আমাদের গণতন্ত্র ও মানবাধিকারকে লঙ্ঘন করে, যা জনগণের ইচ্ছার প্রতি অবমাননাকর ; নির্বাচনের ফলাফলকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে, তাই আমরা প্রতিবাদে নেমেছি”।

প্রতিবাদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে, সামরিক সরকার, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিলেন, তবে রবিবার থেকে, তা চালু করা হলে, জনগণ সামাজিক মাধ্যমে ভিডিও জীবন্ত সম্প্রচার করতে শুরু করেন । প্রতিবাদকারীরা তাদের নেত্রীর সমর্থনে “মাতা, সূচি দীর্ঘজিবী হন”, “আমরা সামরিক স্বৈরশাসন চাইনা” ইত্যাদি স্লোগান তুলছিলেনI

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জো বাইডেন ও অন্যান্য বিশ্ব নেতারা সামরিক অভ্যুথানের নিন্দা জানিয়েছেন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আবেদন জানানI

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্যভুক্ত দেশ, যাতে মিয়ানমারের পৃষ্ঠপোষক, চীনও অন্তর্ভুক্ত, নেত্রী অন সান সূচি, প্রাক্তন প্রেসিডেন্ট উইন মায়িন্ট এবং অন্যান্য রাজনৈতিক বন্দিদের মুক্তির আবেদন জানিয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com