শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইরান পরমাণু চুক্তি বিষয়ে, প্রেসিডেন্ট বাইডেন, তাঁর সিদ্ধান্তে অনড়

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১, ১২.৩৬ এএম
  • ২১১ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান যতদিন, ২০১৫ সালে সম্পাদিত চুক্তিতে বর্ণিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মাত্রায় ফিরে না যাবে, যুক্তরাষ্ট্র ততোদিন, ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। পরমাণু অস্ত্র নির্মাণ প্রতিরোধে সেই মাত্রা বেঁধে দেয়া হয়েছিল।

প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যে চুক্তি থেকে ২০১৮ যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন, প্রেসিডেন্ট বাইডেন, শর্ত মানা সাপেক্ষে, সেই চুক্তিতে পুনরায় যোগ দেবার ইচ্ছা ব্যক্ত করেছেন।

২০১৫ সালে স্বাক্ষরিত, ইরান পরমাণু চুক্তি অনুযায়ী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ধার্য্য করা হয়েছিল, ৩.৬৭ শতাংশে, তবে, ইরান তা ৪.৫ শতাংশে নিয়ে যায় এবং গত বছর আরো ২০ শতাংশ বৃদ্ধি করে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেয়ী, টেলিভিশনে ভাষণে বলেন, ইরানকে যদি সেই প্রতিশ্রুতি মানতে হয়, তবে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রথমে তুলে নিতে হবে; আমরা সব নিষেধাজ্ঞা সঠিকভাবে তোলা হয়েছে কিনা, পর্যালোচনা করে আমাদের প্রতিশ্রুতি রাখবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com