মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভালোবাসা দিবসে আসছে রিপন রহমানের ‘ইশ’

  • আপডেট সময় সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১, ৮.২১ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ বাংলাদেশের সংগীত জগতে একসময়ের জনপ্রিয় সংগীত শিল্পী রিপন রহমান।বর্তমানে তিনি আমেরিকা প্রবাসী। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় গোল্ড মেডেল পাওয়া এই শিল্পী এখন নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটিতে এক জনপ্রিয় নাম। আমেরিকার বিভিন্ন শহরে গান করে তিনি প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন।
২০০৫ সালে “সি এম ভি” থেকে “তুমি চলে যেওনা” শিরোনামে তার প্রথম এলবাম অসম্ভব জনপ্রিয়তা পায়।সেই সময়ে তিনি কিছু বাংলা চলচ্চিত্রেও গান করেন, টেলিভিশনের বিজ্ঞাপনে জিংগেল করেন। কিন্তু হঠাৎ করে তিনি ডিভি লটারি পেয়ে আমেরিকায় চলে যান।
কিন্তু তার সংগীত থেমে যায়নি। বরবরাই মতোই সেখানেও তিনি স্টেজ শো’র পাশাপাশি নিজের লিখা গান করে ইউটিউবে প্রচার করেন। এই ভালোবাসা দিবসেও তার একটি মৌলিক গান প্রকাশিত হতে যাচ্ছে ইউটিউবে।
গানটির শিরোনাম “ইশ”। এটি একটি রোমান্টিক কমেডি ধাঁচের গান। যার সুর এবং সংগীত করেছেন নিউইয়র্কের একজন জনপ্রিয় সংগীত পরিচালক ” হেলাল আহমেদ”। ৪০ বছরের একজন রোমান্টিক স্বামী এবং ১৯ বছরের এক স্ত্রীর সম্পর্ক দেখানো হয়েছে গানটিতে। গানটি পরিচালনা করেছেন এই সময়ের একজন তরুণ জনপ্রিয় পরিচালক “ফাহাদ হাসান শান”।
গানটিতে অভিনয় করেছেন জনপ্রিয় এবং অসম্ভব প্রতিভাবান একজন অভিনেতা “জামশেদ শামিম”, যিনি অসংখ্য দর্শকপ্রিয় গানের মডেল হিসেবে অভিনয় করেছেন। অতি সম্প্রতি মুক্তি পাওয়া “জানোয়ার” নামের একটি ছবিতে অভিনয় করে প্রচুর দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। সাথে “ইরিন ইরানি” নামের আরো একজন প্রতিশ্রুতিশীল অভিনয় শিল্পী এবং মডেল অভিনয় করেছেন। আগামী ১১ ফেব্রুয়ারি “ইশ” নামে গানটি ইউটিউবে রিলিজ পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com