মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নির্মিত হলো নাটক ‘ভুল জোছনায় একত্রে হেঁটেছিলাম’

  • আপডেট সময় শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১, ৪.১৬ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

নির্মিত হলো নাটক ‘ভুল জোছনায় একত্রে হেঁটেছিলাম’ বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ নির্মিত হলো নাটক ‘ভুল জোছনায় একত্রে হেঁটেছিলাম’। কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার লুৎফর হাসানের রচনায় নাটকটি নাটকটি পরিচালনা করেছেন সোহেল রাজ ও রেজওয়ানুল ইসলাম সানজিদ। নাটকটির মূল বিষয়বস্তু প্রসঙ্গে লুৎফর হাসান বলেন, ‘দুজন মানুষ পরস্পর স্বপ্ন দেখে একত্রে জীবন কাটাবার। কিন্তু কিছুদিন পথচলার পর দুজনেই আবিষ্কার করে, সম্ভবত এদের কেউ কারও জন্য না।

এই তিক্ততা নিয়ে সামনে যাবে নাকি থেমে যাবে এখানেই, সেই দ্বিধা ও পরবর্তী সঠিক সিদ্ধান্তের বিষয় নিয়েই এই গল্প আবর্তিত।’ সোহেল রাজ বলেন, ‘আমার প্রথম নাটক এটি। তাই অনেক যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছি। ইরফান সাজ্জাদ ভাই ও তাসনুভা তিশা আপুও আমাকে ভীষণ সহযোগিতা করেছেন।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘সোহেল রাজ যদিও নাটক নির্মাণে নতুন কিন্তু তার প্রবল আগ্রহ ছিল কাজটি যেন শেষতক ভালো হয়।’ তাসনুভা তিশা বলেন, ‘গল্পটা নিঃসন্দেহে চমৎকার, অভিনয় করতে আমার ভীষণ ভালো লেগেছে। নতুন নির্মাতা সোহেল রাজের জন্য অনেক শুভকামনা।’

নাটকে ক্যামেরাম্যান হিসেবে ছিলেন মোস্তাক মোরশেদ ও বিএম নাজমুল, মেকাপ আর্টিস্ট ছিলেন শামীম এবং প্রোডাকসন ম্যানেজার ছিলেন রমজান। সোহেল রাজ জানান, এ নাটকে নয়ন সাদ্দামের গাওয়া একটি গান ব্যবহৃত হবে যার সুর সঙ্গীত করেছেন সাজিদ সরকার, লিখেছেন আহসান হাবিব শাওন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com